
ফটিকছড়ি সংবাদদাতা
৩ জুন, ২০২৪ | ৬:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়িতে টিলার মাটি কেটে কৃষি জমি ভরাটের দায়ে রমজান আলী (৩৮) নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এসব কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত রমজান আলী চাঁনপুরের মৃত আবুল হোসেনের ছেলে।
সোমবার (৩ জুন) নারায়ণহাটে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। তিনি জানান, আজ ভোররাত সাড়ে ৪ টায় নারায়ণহাট ইউপির ৬ নম্বর ওয়াডের চাঁনপুর এলাকায় টিলার মাটি কেটে কৃষি জমি ভরাটের দায়ে রমজান আলী নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
পূর্বকোণ/পিআর

বুধবার, ০৪ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


