
আনোয়ারা সংবাদদাতা
২২ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:১২ অপরাহ্ণ
অনুমোদনহীন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিস্কুট তৈরি করে বাজারজাত করার দায়ে চট্টগ্রামের আনোয়ারার এক বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০০ কেজি বিস্কুট ও রুটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের কালা গাজীপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন ও বিএসটিআই এ অভিযান পরিচালনা করে।
ইউএনও বলেন, ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিস্কুট তৈরির দায়ে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে জরিমানা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো মৎসচাষিদের মাঝে বিতরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/এএইচ

শনিবার, ০৭ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৪ |
| আসর শুরু | ৪ঃ২০ |
| মাগরিব শুরু | ৬ঃ০৪ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১০ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


