
অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৪ | ৬:৪০ অপরাহ্ণ
আটকের কিছু সময় পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ তোলা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তিনি বাসায় চলে যাচ্ছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শনিবার, ০৭ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৪ |
| আসর শুরু | ৪ঃ২০ |
| মাগরিব শুরু | ৬ঃ০৪ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১০ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


