চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৩ | ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৬১ জন। এতে জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৮ জনে।

 

মঙ্গলবার (২২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৮৪ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৯ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৩ জন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট