
উখিয়া সংবাদদাতা
১৬ আগস্ট, ২০২৩ | ১০:০৪ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরসার নুর হাকিম (২৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক থেকে তাকে আটক করা হয়।
আটক নুর হাকিম ৮ নম্বর ক্যাম্পের ডি ব্লকের মো. তসমিরের ছেলে।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ জানান, নিয়মিত টহল দল একটি ওয়ান শুটার গান, ওয়্যারলেস চার্জার, এক রাউন্ড শর্টগানের গুলিসহ আরসার শীর্ষ সন্ত্রাসী নুর হাকিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


