
অনলাইন ডেস্ক
৯ আগস্ট, ২০২৩ | ১১:৫৪ পূর্বাহ্ণ
কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তবে টিকিট বিক্রি করা হচ্ছে না।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে।
এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে। এরপর মেট্রোরেল চলবে।
পূর্বকোণ/এসি

বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০১ |
| এশা শুরু | ৭ঃ১১ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০১ |
| সুর্যোদয় | ৬ঃ১৭ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


