
কাপ্তাই সংবাদদাতা
২৫ জুলাই, ২০২৩ | ৯:৩৬ অপরাহ্ণ
রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলায় পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে তাদের রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কাপ্তাই নতুন বাজার লক গেইট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সবুর আলী প্রকাশ কামাল (৩০), পুরান বাজার এলাকার আহম্মদ মিয়ার ছেলে মো. শামসু মিয়া ও কাটা পাহাড় এলাকার মৃত আবদুর রফিকের ছেলে মো. আলমগীর হোসেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

সোমবার, ০২ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


