
অনলাইন ডেস্ক
১৮ জুলাই, ২০২৩ | ৪:১৯ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ (১৮ জুলাই) মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ (প্রণোদনা) প্রদান করা হলো।
আরও বলা হয়, এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে। এই বাড়তি বেতন ১ জুলাই থেকে ধরা হবে।
পূর্বকোণ/এএইচ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০১ |
| এশা শুরু | ৭ঃ১১ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০১ |
| সুর্যোদয় | ৬ঃ১৭ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


