
কাঁচা মরিচ কৃষিজাত পণ্য; এর দাম কেন বাড়লো তা কৃষি মন্ত্রণালয় বলতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।
শনিবার (১ জুলাই) বিকেলে বগুড়া সার্কিট হাউজ থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব রোটারি ক্লাবের র্যালি উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা বার বার বলেছিলাম, কাঁচা চামড়ায় লবণ দিতে হবে। লবণ দেওয়া থাকলে সাতদিন পরও বিক্রি করা যায়। কিন্তু কেউ সে কথা শোনেন না। লবণ না দেওয়ার কারণে দাম কম হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ