চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম দরবার শরীফে ঈদের জামাত ভোর ৬টায়

২০ জুলাই, ২০২১ | ৩:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ কাল বুধবার ভোর ৬টায় অনুষ্ঠিত হবে। আজ দরবারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। নামাজে ইমামতি করবেন রাহে ভাণ্ডার ত্বরিকার পীর দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.)।

দরবার থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, করোনা সংক্রমণ রোধে দরবারের প্রবেশমুখে হাত ধোয়া, স্প্রে ও সামাজিক দূরত্ব বজায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদের জামাত আদায় করা হবে। এছাড়া নামাজ শেষে করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে। বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন