চট্টগ্রাম রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে উপজেলায় সংক্রমণ ছাড়াল ৮১%

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২১ | ১০:৫০ পূর্বাহ্ণ

কিছুতেই হ্রাস পাচ্ছে না চট্টগ্রামের উপজেলা পর্যায়ে সংক্রমণ হারে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এরমধ্যে শুধুমাত্র গেল ২৪ ঘণ্টায় নতুন করে পাওয়া রোগীর মধ্যে উপজেলাতেই সংক্রমণ হার ছিল ৮১ শতাংশের উপর। যা এখন পর্যন্ত উপজেলায় সর্বোচ্চ শনাক্তের হার। উপজেলাগুলোর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের চেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে উত্তর চট্টগ্রামের ৬ উপজেলায়। তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১৪ উপজেলায় ৩৯১ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে পজিটিভ পাওয়া যায় ৩১৯ জন। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৮১ দশমিক ৫৮ শতাংশ। শুধুমাত্র উপজেলায় নয়, মোট সংক্রমণ সংখ্যাতেও নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রামে। গেল ২৪ ঘণ্টাতে নতুন করে সর্বমোট ৯৫৫ জনের শরীরে সংক্রমণ পাওয়া যায়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এদিকে, শনাক্ত ছাড়াও গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। যাদের ৬ জনই উপজেলার বাসিন্দা। গতকাল (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যে এসব জানা যায়। যাতে আগের ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করা হয়।
তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি-বেসরকারি দশটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম নগরী ও ১৪ উপজেলার ২ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৯৫৫ জনের ফলাফল পজিটিভ আসে। মোট নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ। এদিকে, পরীক্ষিত নমুনার সংখ্যা পর্যালোচনায় দেখা যায়, মোট নমুনার ২ হাজার ২৫৮ টি ছিল নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। তাতে পজিটিভ রোগী পাওয়া যায় ৬৩৬ জন। নমুনা বিবেচনায় নগরীর শনাক্তের হার দাঁড়ায় ২৮ দশমিক ১৬ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ রোগী পাওয়া গেছে সীতাকু-ে। এ উপজেলার ৫০ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ৯ জন, বাঁশখালীতে ৯ জন, আনোয়ারায় ১৫ জন, চন্দনাইশে ১১ জন, পটিয়ায় ২১ জন, বোয়ালখালীতে ২৬ জন, রাঙ্গুনিয়াতে ২৮ জন, রাউজানে ৩৫ জন, ফটিকছড়িতে ৩০ জন, হাটহাজারীতে ৩৬ জন, মিরসরাইয়ে ২৭ জন ও সন্দ্বীপে ১৪ জন রোগী পাওয়া যায়।
এছাড়া মৃত্যু হওয়া ১০ জনের মধ্যে ৬ জনই ছয় উপজেলার বাসিন্দা। এরমধ্যে মিরসরাইয়ে একজন, সীতাকু-ে একজন, হাটহাজারীতে একজন, ফটিকছড়িতে একজন, রাউজানে একজন এবং রাঙ্গুনিয়ায় একজন রয়েছেন। এ নিয়ে মৃত্যু রোগীর সংখ্যা ৭৯০ জনে এসে দাঁড়িয়েছে। এদিকে, একই সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ১৩২ জন সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে চট্টগ্রামে সুস্থতার সংখ্যা ৫১ হাজার ২৩৯ জনে এসে দাঁড়িয়েছে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট