চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

যুক্তরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আর্ন্তজাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২০ | ১২:০৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার একটি ভবনের ভেতরে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

রকফোর্ড সিটি পুলিশ টুইটারে ওই স্থানের মানুষদেরকে ডন কার্টার ল্যানসের কাছাকাছি এলাকা থেকে দূরে থাকার আহবান জানিয়েছে। কারণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কর্মকর্তারা এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চেষ্টা করছেন। রকফোর্ড শিকাগো থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। খবর এএফপির

ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ড্যান ও’ শিয়া বলেন, ঘটনাটি এখনও নজরদারি পর্যায়ে। তদন্ত চলছে। আমাদের তিনজন লোক মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, ‘‘এ ঘটনায় আমাদের তিনজন লোক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

ও’ শিয়া বলেন, ‘‘এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনিই কি-না সেটা এখনও নিশ্চিত নয়। এছাড়া বন্দুকধারীর কোনো উদ্দেশ্য ছিল কি-না, তাও এখনও জানা যায়নি।’’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট