চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০৭

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২০ | ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৭২৫ জনে।

এই দিন চট্টগ্রামে কারো মৃত্যু হয়নি।

রবিবার (২৭ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৩৩টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়।

বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চমেক ল্যাবে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২২টি নমুনা পরীক্ষা করে ৭টি পজেটিভ শনাক্ত হয়।  

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১০৭ জনের। এরমধ্যে ৯৮ জন নগরীর এবং ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট