চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৪ | ১২:৫৩ অপরাহ্ণ

এবারও বাংলাসহ ২০টিরও বেশি ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা। মূল খুতবার সঙ্গে সরাসরি সম্প্রচার করা হবে সেই অনুবাদও।

 

এ বছর আরবিতে হজের মূল খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। তার প্রদত্ত খুতবার বাংলা অনুবাদ করবেন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী।

 

তারা হলেন— মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী ও মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের নাজমুস সাকিব। গতবছরও খুতবার অনুবাদ করেছিলেন এই চারজন।

 

ড. খলীলুর রহমান গতবছর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বাড়ি কুমিল্লার শাসনগাছায়। সৌদি আরবে যাওয়ার আগে এক বছর তিনি নওগাঁ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন।

 

তিনি জানান, ২০২৩ সালে অনুবাদ প্রকল্প সম্প্রসারণ হলে এতে সপ্তাহিক জুমার খুতবা যুক্ত হয়। জুমার পাশাপাশি ঈদ, হজ, ইস্তিসকা, বিভিন্ন দরস, বই-পুস্তক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হারামাইনের বিভিন্ন পোস্টের অনুবাদ কার্যক্রম শুরু হয়।

 

মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কীর মাধ্যমে ২০২০ সালে হজের খুতবার বাংলা অনুবাদ শুরু হয়। তিনি পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবা অনুবাদ করে থাকেন। তার বাড়ি কক্সবাজারের রামুতে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট